ছাত্রীর দেহ উদ্ধার করল পুলিশ
দি নিউজ লায়নঃ শুক্রবার দুপুরে এক ছাত্রীর দেহ উদ্ধার করল পুলিশ।মৃত ছাত্রীর নাম প্রিয়াঙ্কা দেবনাথ(১৬)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ট্যাংরাখালি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্যাংরাখালি গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা দেবনাথ রায়বাঘিনী উচ্চমাধ্যমিক হাইস্কুলের দশম শ্রেণীতে পঠন পাঠন করত। বৃহষ্পতিবার বার সন্ধ্যায় পড়াশোনা নিয়ে তার বাড়ির সদস্যরা একটু বকাঝকা করেছিল।
আর বকাঝকার অভিমান সহ্য করতে না পেরে পরিবারের সকলের অলক্ষ্যে কীটনাশক খায়।পরিবারের সদস্যরা জানতে পেরে ছাত্রীকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানেই চিকিৎসাকরা ছাত্রী কে মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো ছাত্রী সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।পুলিশ জানান এক ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment